করোনা প্রতিরোধে বোয়ালখালীতে ৫০০ পরিবারকে আওয়ামী লীগ নেতার ত্রাণ বিতরণ
বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নের অসহায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী ইলিয়াছ জাফর। তিনি চরন্দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউপি সদস্যদের হাতে ত্রাণ সামগ্রী প্রদান করেন। এসব ত্রাণ সামগ্রী অসহায় মানুষের কাছে পৌঁছানোর জন্য তিনি জনপ্রতিনিধিদের অনুরোধ করেন।

আওয়ামী লীগ নেতা হাজী ইলিয়াছ জাফর বলেন, ‘চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আমার রাজনৈতিক অভিভাবক জননেতা মোছলেম উদ্দিন আহমদ এর নির্দেশে চরণদ্বীপ ইউনিয়নের ৫০০ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি। করোনা ভাইরাস এর কারণে যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। তাই এই মানবতার তাগিদে কাজে এগিয়ে আসছি।’
এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জেলা আ. লীগ নেতা নুরুল আবছার, মো. রফিক চেয়ারম্যান, হাজী শফিউল আলম তালুকদার, হাজী আবুল কালাম মিয়াজী, শফি মেম্বার, ইউনিয়ন সভাপতি জি এম বাবর চৌধুরী, সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবর, ইউপি সদস্য রাশেদুল আলম, সাদ্দাম হোসেন, মোঃ এসকান্দর, এরশাদুল আলম চৌধুরী, আবু তৈয়ব, ছাত্রলীগ নেতা জুয়েল, লিটনসহ প্রমুখ নেতৃবৃন্দ।