আনোয়ারায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলের উপর: নিহত ১
আনোয়ারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মুমিনুল হক সোহেল (২৮)
৮ই এপ্রিল (বুধবার) বিকালে চট্টগ্রাম আনোয়ারা উপজেলা পিএবি সড়কের শোলকাটা রাস্তার মাথায় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের উপর পড়লে মোটরসাইকেল আরোহী গুরতর আহত হয়। তাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হলে পথে তার মৃত্যু হয়।

জানা যায়, নিহত মুমিনুল হক (২৮)। সে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৪নং ওর্য়াডের ঘোরালার বাড়ি মোহাম্মদ ছৈয়দের ছেলে। নিহত মুমিনুল কাফকো সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।