হাটহাজারীতে ইউএনও’র ব্যক্তিগত উদ্যোগে দুই ত্রিপুরাপল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ
খাদ্য সামগ্রী দিতে কিম্বা নিতে হুড়োহুড়ি নেই, নেই ধাক্কাধাক্কি কিম্ব ফটোতোলার হিড়িক অল্পক্ষণ পর পাহাড়ের বুকে হারিয়ে যাবে সূর্য, গোধুলীর মায়ায় পড়ন্ত বিকেল সারি বদ্ধভাবে খোলা জমিতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে নিচ্ছেন যে যার মতো।
হাটহাজারীর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহল আমীন নিজের ব্যক্তিগত তহবিল থেকে সারি বদ্ধভাবে খোলা জমিতে খাদ্য সামগ্রীর প্যাকেট সাজিয়ে রাখলেন । এর পর তা একে একে নিয়ে গেলেন সব সময় ত্রাণ বঞ্চিত থাকা ত্রিপুরাপল্লীর ১০৭ টি পরিবার।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের ঘোষিত টানা ১০ দিনের ছুটির কারণে উপার্জন না হওয়ায় অসহায় অবস্থায় রয়েছেন এমন ১০৭ টি পরিবারের মাঝে নিজ উদ্যেগে ও খরচে খাদ্যসামগ্রী বিতরণ করার উদ্যোগ নেন হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহল আমীন।
৩১মার্চ মঙ্গলবার হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ড উদালিয়া গ্রামের আলোকিত মনাই ও দক্ষিন সোনাইরকুল দুই ত্রিপুরাপল্লীর ১০৭ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহল আমীন। এ সময় উপস্থিত ছিলেন ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী ইমরান।