আমেরিকায় করোনা আক্রান্তে মারা গেছেন মুন্সীগঞ্জের তৃণা
মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির হাওলাদারের মেয়ে আমিনা ইন্দালিফ তৃণা আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হাসপাতালে (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার বয়স হয়েছিল মাত্র ৩৯।
নিউ ইয়র্ক থেকে মিলি সুলতানার দেয়া তথ্য হচ্ছে আমিনা ইন্দালিব তৃণার ১৪ মাসের একটি দুধের শিশু আছে। চার বছর আগে তিনিএসেছিলেন আমেরিকায়।
ফুটফুটে দুটো বাচ্চা রেখে গেছেন। পৃথিবীর শীর্ষধনী দেশ, যারা নিজেদের সারা বিশ্বের শাসক ভাবে, সেই আমেরিকার চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ।
প্রিয় দেশবাসী, আপনারা সর্বোচ্চ নিয়মনীতি পালন করে পরিবার,সমাজ ও নিজ দেশকে সুরক্ষা রাখুন। ‘সামাজিক দূরত্ব” – এই টার্মটি এখন পরিবর্তন করা হয়েছে। এখন WHO বলছে “ব্যক্তিগত দূরত্ব”। যেহেতু কে আক্রান্ত আর কে নয়, তা বুঝা মুশকিল, তাই সাবধানতা অবলম্বনের জন্য প্রত্যেককেই প্রত্যেকের কাছ থেকে ৬ ফুট (২ মিটার) দূরে থাকতে বলা হয়েছে।
আমেরিকা চাইলে পারমানবিক বোমা মেরে ২ মিনিটে পৃথিবী ধংশ করতে পারে। যে কোন দেশের সাথে যুদ্ধ করতে পারে। কিন্তু এক করোনা ঠেকাতে হিমশিম হচ্ছে ! পুরো নিউইর্য়ক সহ আমেরিকা বর্তমানে চীনকে ছাড়িয়ে করোনা বড়রকমের মহামারিতে রূপ নিয়েছে। মহান আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুণ। সূত্র আজকের সূর্যোদয় অনলাইন।