নগরীতে ব্লিচিং পাউডারযুক্ত পানি ছিটানো কার্যক্রম অব্যাহত
নগরীকে করোনা ভাইরাসমুক্ত রাখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে ব্লিচিং পাউডারযুক্ত পানি ছিটানো কার্যক্রম অব্যাহত রয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) ৩য় দিনে নগরের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আশপাশের এলাকা, জিইসি মেডিক্যাল সেন্টার ও প্রিমিয়ার ইউনিভার্সিটি চত্বর, ও.আর নিজাম আবাসিক এলাকায় নিজ হাতে পানি ছিটিয়েছেন চসিক মেয়র।
করোনা ভাইরাসের বিস্তার ও সংক্রমণ প্রতিরোধে নগরীর ৪১টি ওয়ার্ডের সকল সড়ক এলাকা, বাজার, আদালত ভবন, বিপণী বিতানসহ জনসমাগম সংশ্লিষ্ট স্থানে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে জীবাণুনাশক ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো কার্যক্রম চলছে।
১৬ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ৩টি ওয়াটার ভাউজারের মাধ্যমে এই পানি ছিটানো হচ্ছে।