করোনা থেকে মুক্তির আকুতিতে রাতে ধ্বনিত হলো আযান


বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ঘাতকব্যাধি করোনাভাইরাস থেকে মুক্তি পেতে বন্দরনগরী চট্টগ্রাম, কর্ণফুলীর আশপাশের এলাকায় বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টায় সম্মিলিতভাবে আজান দিতে শোনা গেছে।

লকডাউনে সুনসান নগরের রাতের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দেয় আজানের সেই ধ্বনি। বিভিন্ন মসজিদে আর ঘরের জানালা বা বারান্দায় দাঁড়িয়ে স্থানীয় নগরবাসী এ আজান দেন। করুন সেই সুরে ছিল করোনা থেকে মুক্তির আকুতি।

জানা গেছে, কয়েকটি ইসলামী সংগঠনের আহ্বানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্রিত হয়ে এই সম্মিলিত আজানের আয়োজন করা হয়। ইসলামী চিন্তাবিদদের মতে, আজান ইসলামের এক মৌলিক ইবাদত নামাজের দিকে আহ্বানের মাধ্যম। আজানের মাধ্যমে আল্লাহর রহমত অবতীর্ণ হয়,বিপদ ও আজাব দূরীভূত হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.