করোনা রোধে লাখ রুপি পুরস্কারের ঘোষণা মোদির


করোনা সংক্রমণ ঠেকানোর উপায় বাতলে দিলেই লাখ রুপির পুরস্কারের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, করোনা রুখতে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনি এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, যে বা যারা সমাধানের রাস্তা বলতে পারবেন, তারা পাবেন লাখ রুপির পুরস্কার।

দেশটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে ‘কোভিড-১৯ সল্যুশন চ্যালেঞ্জ’ নামক এ প্রতিযোগিতার বিজয়ী পাবেন ১ লাখ রুপি, দ্বিতীয় বিজয়ী পাবেন ৫০ লাখ রুপি, এবং তৃতীয় বিজয়ী পাবেন ২৫ লাখ রুপি। প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা যাবে ৩১ মার্চ পর্যন্ত।

উল্লেখ্য, নভেল করোনাভাইরাসে আক্রান্ত ৬৪ বছর বয়সী এক পুরুষ রোগীর মৃত্যুর মধ্য দিয়ে ভারতে কভিড-১৯ এ মৃতের সংখ্যা তিন জনে দাঁড়িয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.