চান্দগাঁও রাস্তার মাথায় ৫ দোকান ও ১২টি গুদাম পুড়ে ছাই


বুধবার ভোরে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়। কালুরঘাট ফায়ার স্টেশনের কর্মকর্তা অতীশ চাকমা বলেন, রাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

কালুরঘাট ও বায়েজিদ ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি নিয়ে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা সোয়া দুই ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় পাঁচটি দোকান ও ১২টি গুদাম পুড়ে অন্তত আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অতীশ চাকমা জানান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.