অনুপ বিশ্বাসের ডান হাত খ্যাত প্রিন্স সাগরের আস্তানায় অভিযান; চোলাই মদসহ আটক ১


নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী অনুপ বিশ্বাসের সেকেন্ড ইন কমান্ড প্রিন্স সাগর দাশের অবৈধ মাদকের আস্তানায় অভিযান চালিয়েছে টিম কোতোয়ালী৷ এই অভিযানে সাগর ও অজয় পালিয়ে গেলেও ৪৫০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার হয় ইমন দাশ৷

কোতোয়ালী থানা পুলিশের সূত্রে জানা গেছে, গতকাল ১৫ মার্চ রাতে কোতোয়ালী থানাধীন পুরাতন ফিশারীঘাটস্থ সাগরের দোকানের অভিযান চালায় টিম কোতোয়ালী। এসময় সেখান থেকে চারটি ড্রাম, বিভিন্ন সাইজের বোতল ও পলিথিনের মধ্যে রাখা ৪৫০ লিটার চোলাইমদসহ ইমন দাশ (২১) নামে এক যুবককে গ্রেফতার করে৷

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন দাশ জানিয়েছে, সাগর দাশ ও অজয় দাশের সহযোগীতায় এই স্থানে দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থান হতে পাইকারী মূল্যে চোলাইমদ সংগ্রহ করে মজুদ করার পাশাপাশি খুচরা বাজারে বেশি দামে বিক্রয় করতেন।

নগরীর ফিশারীঘাট এলাকাবাসি জানিয়েছে, এখানে দিনে অনুপ আর রাতে সাগরের মাদকের আস্তানায় অবাদে চোলাই মদ বেচা হয়৷ মূলত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্সের আড়ালে অনুপ বিশ্বাস দীর্ঘদিন এই এলাকায় একাধিক মাদকের আস্তানা গড়ে তুলেছে৷ প্রথম দিকে কেবল সরকার অনুমোদিত দেশী মদ বিক্রি করলেও পরে চোলাই মদ ও ইয়াবা ব্যবসা শুরু করে অনুপ বিশ্বাস৷ আর অনুপ বিশ্বাসের হয়ে এসব কিছু দেখা শোনা করতো সাগর দাশ প্রকাশ প্রিন্স সাগর৷

গ্রেফতার ইমন দাশের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়। উল্লেখ্য পলাতক আসামী সাগর দাশ ও অজয় দাশের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযান কোতোয়ালী থানা পুলিশের এসআই সজল কান্তি দাশ, এসআই কেএম তারিকুজ্জামান,এএসআই অনুপ কুমার বিশ্বাস ও এএসআই রুহুল আমিন অংশ নেন৷


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.