শেখ হাসিনার উন্নয়নের প্রতিদান হিসেবে নৌকা মার্কায় ভোট চাই

প্রচারণায় যুবলীগের নেতৃবৃন্দ


১৪ই মার্চ চসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম চৌধুরী এর সমর্থনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড এবং ১৯ নং দক্ষিন বাকলিয়া ওয়ার্ডে গণসংযোগ করা হয়৷

উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ বদিউল আলম, নগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বাচ্চু, যুগ্ন আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন, যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃশহিদুল হক চৌধুরী রাসেল, নগর আওয়ামী লীগের সদস্য মোঃ ইলিয়াস, ১৮ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আলহাজ্ব হারুনুর রশিদ, এহসানুল আমিন লিটন, মাঈনুল রাজু, নগর যুবলীগের সদস্য শাখাওয়াত হোসেন স্বপন, আবু সাঈদ জন, হেলাল উদ্দিন, ইশতিয়াক আহমেদ চৌধুরী সাজিদ, শাখাওয়াত হোসেন সাকু, আসিফ মাহমুদ, সাবেক ছাত্রনেতা মোরশিদুল আলম রাসেল, ১৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ হারুন, সাধারণ সম্পাদক শওকত আলী, ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ তৌহিদুল আলম প্রমুখ৷

অপর দিকে ১৩ই মার্চ চসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃরেজাউল করিম চৌধুরী এর সমর্থনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে নগরীর ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, ২নং জালালাবাদ ওয়ার্ড, ৩নং পাঁচলাইশ ওয়ার্ডে ধারাবাহিক গণসংযোগ করা হয়৷

উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন, যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ বদিউল আলম বদি, নগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম রাশেদুল ইসলাম, যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শহিদুল হক চৌধুরী রাসেল, বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম সগির, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক যথাক্রমে- শফিউল আজম, জামাল উদ্দিন, মোঃ ইয়াকুব, আব্দুর শুক্কুর ফারুক, হারুন জালালাবাদী, নগর যুবলীগের সদস্য শাখাওয়াত হোসেন স্বপন, মোঃ হেলাল উদ্দিন, নুরুল আনোয়ার, আসাফ রুসুল জাহেদ,এস এম তৌফিক, সনত বড়ুয়া, ইশতিয়াক আহমেদ চৌধুরী সাজিদ, কফিল উদ্দিন, আসিফ মাহমুদ, যুবলীগ নেতা মোরশিদুল আলম রাসেল, রাসেল, মাজহারুল মনির, শেখ বশির আহমেদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক যথাক্রমেঃ মোঃ শফি, নাসির তালুকদার, আবুল কামাল আবু প্রমুখ৷

এই সময় যুবলীগ নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ খেটে-খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে রাত-দিন কাজ করে যাচ্ছেন৷

রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম চৌধুরী৷ তাকে যদি আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে চট্টগ্রাম সিটি এলাকায় উন্নয়ন আরো তরান্বিত হবে৷ তাই চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে এবং চট্টগ্রাম-কে একটি অত্যাধুনিক নগরীতে পরিণত করতে আগামী ২৯ মার্চ মোঃ রেজাউল করিম চৌধুরী-কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান যুবলীগ নেতৃবৃন্দ৷


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.