‘ছাত্র-ছাত্রীদের পাশে দাড়িয়ে বোয়ালখালী ফ্রেন্ডস এ্যাসোসিয়েশন বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে’

বোয়ালখালীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম


বিনামূল্যে পাঠদান কর্মসূচির আওতায় বোয়ালখালী ফ্রেন্ডস এ্যাসোসিয়েশন কর্তৃক পরিচালিত বি.এফ.এ কোচিং হোমের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও ২০১৯ইং সালের কার্যকরী পরিষদের সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

১৩ মার্চ শুক্রবার বিকাল ৪টায় পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বোয়ালখালী ফ্রেন্ডস এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম। এতে সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার মুনির জিসান ও মোঃ রাশেদুজ্জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান বক্তা গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঈনুল আবেদিন নাজিম।

প্রধান অতিথি বোয়ালখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশনের কর্মকাণ্ডের সঙ্গে একাত্বতা প্রকাশ করে নিজেকে এ ধরণের সংগঠনের সাথে সম্পৃক্ত করার অঙ্গীকার করেন। তিনি বলেন, বোয়ালখালী ফ্রেন্ডস এসোসিয়েশন বিনামুল্যে পাঠদান কর্মসূচির আওতায় যা করে যাচ্ছে তা এ সমাজে বিরল। তিনি সব সময় বোয়ালখালী ফ্রেন্ডস এ্যাসোসিয়েশনের পাশে থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

ব্র‍্যাক ব্যাংক বান্দরবান শাখার একাউন্ট অফিসার আবু সাদাত মোঃ সায়েম চৌধুরী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তৈয়ব খাঁন, সহ-সভাপতি মোঃ বখতিয়ার উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ কাইছার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মামুন পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল কবির, সাবেক সভাপতি মোঃ রেজাউল, সাবেক সহ-সভাপতি প্রবাল শীল ও সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.