করোনাভাইরাস: হটলাইনের সংখ্যা বেড়ে এখন ১২টি
বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি ১ থেকে ৩ এ উন্নীত হওয়ায় হটলাইনের সংখ্যা ৪টি থেকে বাড়িয়ে ১২টি করা হয়েছে। সবগুলো হটলাইনের নম্বরঃ ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।
করোনাভাইরাস মোকাবেলায় আগাম তথ্য পেতে এবং তথ্য দিয়ে সহায়তা করতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। হটলাইনের সংখ্যা বেড়ে এখন ১২টি।
এ নিয়ন্ত্রণ কক্ষ থেকে করোনাভাইরাস সম্পর্কিত যেকোনো সহযোগিতা পাওয়া যাবে । এজন্য যোগাযোগ করতে হবে ০৩১-৬৩৪৮৪৩ নম্বরে।
প্রসঙ্গত, চট্টগ্রামে এখন পর্যন্ত কোনো করোনা রোগী পাওয়া যায়নি। তবে করোনা মোকাবেলায় তিনটি হাসপাতালে আইসোলেশন বেড খোলা হয়েছে। কোয়ারেনন্টাইনের জন্য দুটি স্কুলে প্রস্তুতি চলছে। একইসঙ্গে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে বিমানবন্দর ও সমুদ্রবন্দরে।