বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিভাসু উপাচার্যের শ্রদ্ধা
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করা হয়।