চলন্ত ট্রেনে ভূয়া টিটি আটক ১

চলন্ত ট্রেনে ভূয়া টিটি আটক ১


চলন্ত ট্রেনে এক ভূয়া টিটি আটক করেছে ট্রেনের দায়িত্বরত কর্মকর্তারা। টিটিদের পোশাক পরে ও গলায় আইডি কার্ড ঝুলিয়ে চলন্ত ট্রেনে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় তাকে আটক করে দায়িত্বরত কর্মকর্তারা।

বুধবার (০৪ মার্চ) সকালে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে তাকে আটক করা হয়। আটকের নাম জাহাঙ্গীর আলম। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বলেন, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে টিটিদের পোশাক পড়ে ও গলায় আইডি কার্ড ঝুলিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় তাকে আটক করে ওই ট্রেনের দায়িত্বরত কর্মকর্তারা। পরে লাকসাম জিআরপি পুলিশের কাছে সোপর্দ করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.