নগরীতে ১২২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ২২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফোরকান (৩১) নামের একজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা জনসংযোগ শাখার কর্মকর্তারা।
জানাযায়, ০৩ মার্চ ১১ টার সময় গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক অংসা থোয়াই মারমা এর নেতৃত্বে বিশেষ টিম-০৩ এর সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গী বাজার মোড় এলাকায় গোয়েন্দা (উত্তর) বিভাগের সদস্যরা অভিযান পরিচালনা করে মোঃ ফোরকান কে গ্রেপ্তার করে।এসময় তার কাছে থাকা ১ হাজার ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান নগর গোয়েন্দা পুলিশ।