শেষ দিনে মেয়র পদে ৯, কাউন্সিলর পদে ২৭৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন


চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কাছে ৯ জন মেয়র, ২২০  সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং ৫৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।

মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মো. রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, ইসলামী ফ্রন্টের মাওলানা এম এ মতিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম, এনপিপির আবুল মনজুর, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, স্বতন্ত্র থেকে খোকন চৌধুরী ও মো. তানজির আবেদীন।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান দেশ বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী চসিক নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা বিভিন্ন বুথ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকল বিধি বিধান মেনে উৎসবমুখর পরিবেশে মেয়র পদে ০৯ জন এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে মেয়র পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৪১ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

গত ১৬ ফেব্রুয়ারি চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ এবং নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ মার্চ।

এতে আরও বলা হয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর এ সংক্রান্ত আপিল করা যাবে ২ থেকে ৪ মার্চের মধ্যে এবং আপিল সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৫ থেকে ৭ মার্চের মধ্যে। সবশেষে আগামী ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.