মিরসরাইয়ে নগর উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সেমিনার


চট্টগ্রামের মিরসরাইয়ে নগর উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সেমিনার সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা আ’লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারন সম্পাদক একে এম জাহাঙ্গীর ভূইয়া, নগর উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক আহমেদ আখতারুজ্জামান। এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনির্ভাসিটি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা মিরসরাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা, ভুমি ব্যবস্থানা, নগর উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং পরিকল্পিত নগর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.