মহাখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ নারীর পরিচয় মিলেছে


রাজধানীর মহাখালীতে সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত দুই নারীর পরিচয় মিলেছে। এরা হলেন- দুলদানা আক্তার কচি ও সোনিয়া আমিন। দুজনেরই বয়স আনুমানিক ৩০-৩২ বছর বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, কচির বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে। তিনি পার্ল ইন্টারন্যাশনাল নামের একটি বিপনন কোম্পানির টেরিটরি অফিসার ছিলেন।

“সোনিয়ার বাড়ি ভোলার মাছদেলছড়িয়ায়। তিনি মিরপুর ভাইয়ের সঙ্গে থাকতেন।” মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে এক সাংবাদিক জানান, রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুই নারী রাস্তায় পড়ে ছিলেন। তাদের পাশে একটি স্কুটি পড়ে ছিল। তাতে প্রেস লেখা ছিল।

তবে দুজনের কারও কাছে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি বলে পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া জানিয়েছেন। “ধারণা করা হচ্ছে তারা স্কুটিতে ছিলেন। পিছন থেকে কোনো গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।”


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.