চসিক নির্বাচনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ


চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বুধবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে ৩৬ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এর মধ্যে মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী ২ জন প্রার্থী রয়েছেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

বুধবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুজিবুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মো. জান্নাতুল ইসলাম মেয়র পদে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

কাউন্সিলর পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন- ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে মোহাম্মদ সিরাজুল ইসলাম, আহমদ নুর, ৩নং পাঁচলাইশ ওয়ার্ডে মো. আবুল কালাম, ৪নং চান্দগাঁও ওয়ার্ডে মোহাম্মদ আনিসুর রহমান, মো. আমজাদ হোসেন, ৫নং মোহরা ওয়ার্ডে মো. সামসেদ খোকন, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে মো. শামীম, ৮নং শুলকবহর ওয়ার্ডে মোহাম্মদ মহসীন, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে আব্দুর সাত্তার সেলিম।

১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড থেকে মো. ইসমাইল, মো. নুরুল হুদা চৌধুরী, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড থেকে মো. মাহামুদুর রহমান, মো. হায়দার হোসেন, ১৪নং লালখান বাজার ওয়ার্ড থেকে আব্দুল হালিম (শাহ আলম), ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড থেকে একেএম আরিফুল ইসলাম (ডিউক), ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড থেকে মো. খলিল আহম্মদ, ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড থেকে মো. ইসকান্দর মির্জা, ২৮নং পাঠানটুলী ওয়ার্ড থেকে এস এম জামাল উদ্দীন জসিম, মো. জিয়াউর রহমান, মো. মনির উল্লাহ, আব্দুর রহিম আরসেনি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড থেকে মোহাম্মদ ইসলাম, ৩১নং আলকরণ ওয়ার্ড থেকে মো. হানিফ ভূঞা, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড থেকে সুজিত সরকার, সৌমিক বড়ুয়া, ৩৮নং দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ড থেকে হাফিজুর রহমান সোহেল, মো. আজম উদ্দীন, ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড থেকে জিয়াউল হক সুমন, ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড থেকে মো. জসিম উদ্দীন সওদাগর, মো. জয়নাল আবেদীন, মো. মহিউদ্দীন, ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড থেকে মো. ইছমাইল হোসেন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে অশ্রু চৌধুরী এবং সাহিদা খানম নির্বাচন কমিশন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত, এবারের চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ। তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ১ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ।

এছাড়া ৯ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এবারের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.