প্রধানমন্ত্রী সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বঙ্গভবনে যাচ্ছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের দেওয়া নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে যাচ্ছেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী সম্প্রতি তার ইতালি সফরের বিষয়বস্তু সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচিতে সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে যাওয়ার বিষয়টি উল্লেখ আছে। প্রসঙ্গত, রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে বিদেশে গেলে সেখান থেকে ফিরে এ বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে থাকেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.