নগরীর শুলকবহরে ৯ হাজার লিটার ফার্নেস অয়েলসহ গ্রেফতার ২
শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আমদানি করা ৯ হাজার লিটার ফার্নেস অয়েলসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭ এর একটি দল। র্যাব বলছে, চোরাইপথে আনা এসব তেল কর্ণফুলী এলাকা থেকে সীতাকুণ্ড এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে আসামিরা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শুলকবহর ফ্লাইওভারের মুখ থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মো. শামীম সরকার বলেন, দীর্ঘদিন ধরে তারা শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে এসব তেল নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করে আসছিল। এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।