‘তায়াকোয়ানডো হল অফ ফেম’ এর সদস্য নির্বাচিত হলেন সুমন দে


যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা “অফিসিয়াল তায়াকোয়ানডো হল অব ফেম” এর সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ তায়াকোয়ানডো ফেডারেশন এর টীম ম্যানেজার সুমন দে।

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি প্রকাশ করেন “অফিসিয়াল তায়াকোয়ানডো হল অব ফেম” এর প্রেসিডেন্ট জেরার্ড রবিন্স।

জানা যায়, বিশ্বের প্রায় অর্ধশতাধিক দেশে এই সংস্থাটি বৃহত্তর পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ইতোপূর্বে ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ সাফল্য ও তায়াকোয়ানডো খেলার প্রসারে অবদান রাখায় যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে একাধিকবার সংবর্ধিত হয়েছিলেন সুমন দে।

এছাড়াও তিনি বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে নতুনত্ব আনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলার প্রসারের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশন এর নির্বাহী সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দলের টীম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.