চসিকে আ’লীগের মনোনয়ন নিলেন ৮ মেয়র ও ২৩৪ কাউন্সিলর প্রার্থী


আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের তোড়জোর শুরু হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলরদের দৌড়ঝাপ শুরু হলেও বিএনপিসহ অন্যান্য দলের তৎপরতা এখনও দেখা যায়নি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত মেয়র পদে মোট সাতজন এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর মিলে মোট ২৩৪ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সোমবার থেকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে দলীয় ফরম বিতরণ শুরু হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেনচট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, নুরুল ইসলাম বিএসসির পুত্র মুজিবুর রহমান, সহ সভাপতি চট্টগ্রাম আওয়ামী লীগ এবং সাবেক মন্ত্রী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, বর্তমান মেয়র এবং সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগরীর আ জ ম নাছির উদ্দীন, সহ সভাপতি চট্টগ্রাম আওয়ামী লীগ আলতাফ হোসেন চৌধুরী, আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ ইউনুস।

সোমবার (১০ ফেব্রুয়ারি) মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, সাবেক মন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি, নুরুল ইসলাম বিএসসির ছেলে শিল্পপতি মুজিবুর রহমান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার পর্যন্ত সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর মিলে মোট ২৩৪ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১৮৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সোমবার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর মিলে মোট ৯৩ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান বলেন, মঙ্গলবার পর্যন্ত মেয়র পদে মোট সাতজন এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর মিলে মোট ২৩৪ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আগামি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে জানান উপ-দফতর সম্পাদক সায়েম খান।১৬ ফেব্রুয়ারি চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.