চসিক নির্বাচন: মেয়র পদে মনোনয়ন ফরম কিনলেন ৮ জন


চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আজ মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম কিনেছেন ৮ জন।

এর মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, নুরুল ইসলাম বিএসসির পুত্র মুজিবুর রহমান, সহ সভাপতি চট্টগ্রাম আওয়ামী লীগ এবং সাবেক মন্ত্রী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, বর্তমান মেয়র এবং সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগরীর আ জ ম নাছির উদ্দীন, সহ সভাপতি চট্টগ্রাম আওয়ামী লীগ আলতাফ হোসেন চৌধুরী, আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ ইউনুস।

তবে এই নির্বাচনে যাকে নিয়ে সবচেয়ে বেশি জল্পনা কল্পনা চলছে সেই আবদুচ ছালাম আগামীকাল মনোনয়ন ফরম কিনবেন বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.