সেন্টমার্টিনে ট্রলার ডুবির ঘটনায় নিহত ১৫, জীবিত উদ্ধার ৬০
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রলারে শতাধিক যাত্রী ছিল, যাদের সবাই রোহিঙ্গা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, এখনো সাগরে লাশ ভাসতে দেখা গেছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘সাগরপথে মালয়েশিয়াগামী একটি ট্রলার সাগরে ডুবির ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এসময় ৬০ জনকে জীবত উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তবে নিহতর সংখ্যা বাড়তে পারে। কেননা এখানো অর্ধশতাধিক লোক নিখোঁজ রয়েছে। ’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। পরে বিস্তারিত জানানো হবে।’