নগর ছাত্রলীগের পাশে থাকবে রাকিব-ইমতিয়াজ
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে সব সময় পাশে রয়েছে বলে ঘোষণা দিয়েছেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগ।
এ নিয়ে ১০ ফেব্রুয়ারি (সোমবার) ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ইমতিয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
এতে লিখেছেন বঙ্গবন্ধুর হাতে গড়া এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অতিগুরুত্বপূর্ণ ইউনিট চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
বিগত কয়েক দশকে চট্টগ্রাম নগর ছাত্ররাজনীতিতে নেতৃত্বের যে জট তৈরি হয়েছিল তা ভেঙ্গে সম্প্রতি নগরীর বিভিন্ন থানা কমিটি দিচ্ছেন মহানগর ছাত্রলীগ।
এতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক কে ঘিরে ষড়যন্ত্রকারীরা যে কুৎসা রটাচ্ছেন তা নিন্দনীয় কাজ বলে মন্তব্য করেছেন।
ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি-সম্পাদক কে নিয়ে এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি তৃণমূল কর্মীদের মূল্যায়ন করায় মহানগর নেতাকর্মীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এমনকি ভবিষ্যতে নগর ছাত্রলীগের পাশে থেকে সকল সাংগঠনিক কার্যক্রমের প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ একাত্ম থাকার ঘোষণা দিলেন কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।