রাউজানে গলাকাটা মরদেহ উদ্ধার


রাউজানের উত্তর ইউনিয়ন এলাকা থেকে নুরুল আজম চৌধুরী (৬৮) নামে এক মুক্তিযোদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় হাড়পাপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাউজান থানার পরিদর্শক (তদন্ত) মীর হোসেন জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল আজম চৌধুরীর গলাকাটা মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, কারা কেনো এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। রাউজান থানা ছাড়াও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এটি নিয়ে কাজ করছে।

মুক্তিযোদ্ধা নুরুল আজম চৌধুরীর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.