লালদীঘির মহাসমাবেশ ২টি ড্রোন উড়ে উড়ে মনিটর করছে
চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত ঐতিহাসিক লালদিঘী ময়দানে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, যৌতুক ও দুর্নীতি বিরোধী মহাসমাবেশটি ড্রোন ক্যামেরায় মনিটরিং হচ্ছে। আকাশে উড়ে উড়ে ২টি ড্রোন মহাসমাবেশের পুরো এলাকা মনিটর করছে।
প্যানটম -৩ প্রো ও মিনি নামের ক্যামেরা দুটির কাভারেজ রেঞ্জ আনুমানিক ১০হাজার কিলোমিটার। মহাসমাবেশটি ডিজিটাল পরামর্শক প্রতিষ্ঠান ‘ঢাকা লাউভ”র পক্ষ থেকে ধারণ করা হচ্ছে পুরো মহাসমাবেশ।