সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩
সীতাকুণ্ড উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে পাথর বোঝাই ট্রাক একটি মরিচ বোঝাই কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে আইল্যান্ডে উঠেপড়ে। এসময় ঘটনাস্থলেই তিন শ্রমিক এর মৃত্যু হয়।
জানা যায়,বাঁশবাড়িয়া বাজার এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে পাথর বোঝাইকৃত একটি ট্রাক(ঢাকামেট্রো ট ২২-৪৫৪৫)রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান(চট্টমেট্রো ন- ১১-৬৩২৪)কে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার(৫ ফেব্রুয়ারি) ভোর চারটায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন যথাক্রমে,মোহাম্মদ নুরুল আমিন (৫৫) পিতা-মৃত রমজান আলী, গ্রাম পশ্চিম এলাকাবাদ,২নং ওয়ার্ড চন্দনাইশ,চট্টগ্রাম। মোহাম্মদ ফজলু (৬০) পিতা-মৃত গেল সরদার, গ্রাম উত্তর দিঘলদী, জেলা- ভোলা। মোহাম্মদ হাননান (৪২), পিতা মৃত সামছুল শিকদার, গ্রাম উত্তর দিঘলদী, ইব্রাহিম শিকদারের বাড়ি, জেলা-ভোলা।
এ ব্যাপারে কুমিরা হাইওয়ে ওসি সাইদুল ইসলাম বলেন, ঢাকামুখী একটি মরিচ একটি পাথর বোঝাই ট্রাক মরিচ বোঝাই একটি মিনি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিন শ্রমিক মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে কুমিরা ফাঁড়িতে নিয়ে আসা হয়।