এ্যাপোলো হসপিটালস ঢাকায় বিশ্ব ক্যানসার দিবসে পেশেন্ট ফোরামের সেমিনার


এ্যাপোলো হসপিটালস ঢাকা এবং সানোফি বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে আজ ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস পালন উপলক্ষে এ্যাপোলো হসপিটালস ঢাকার অডিটোরিয়ামে পেশেন্ট ফোরামের আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে এ্যাপোলো ক্যানসার কেয়ার সেন্টার-এর রেডিয়েশন অ্যান্ড ক্লিনিক্যাল অঙ্কোলজি বিভাগের কনসালট্যান্ট ডাঃ বিশ্বজিৎ ভট্টাচার্য, মেডিক্যাল অঙ্কোলজি বিভাগের কনসালট্যান্ট ডাঃ ফেরদৌস শাহরিয়ার সাঈদ, মেডিক্যাল অঙ্কোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডাঃ রাজু তিতাস চ্যাকো এবং হেমাটোলজি এন্ড স্টেম সেল ট্্রান্সপ্লান্ট বিভাগের কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডাঃ আবু জাফর মোহাম্মদ সালেহ উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে ক্যানসার সম্পর্কে তাদের বক্তব্য প্রদান করেন। 

এ বছরের বিশ্ব ক্যানসার দিবসের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পারস্পরিক আলোচনা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে এই সেশনটি রোগীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অনুষ্ঠানে ১০০ জনের বেশি ক্যানসার সারভাইবার, রোগী ও তার স্বজনরা উপস্থিত ছিলেন। 

এ্যাপোলো হসপিটালস ঢাকা’র প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাঃ রত্মদ্বীপ চাস্কার, এ্যাপোলো ক্যানসার কেয়ার সেন্টারসহ হাসপাতালের বিভিন্ন  সেবা নিয়ে আলোচনা করেন।

এ্যাপোলো হসপিটালস ঢাকার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার আখতার জামিল আহমেদ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটান। 

সেমিনারে এ্যাপোলো হসপিটালস ঢাকার বিশিষ্ট ডাক্তার এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.