শাহ্ অহিদিয়া স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান
কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে শাহ্ অহিদিয়া কেজি এন্ড হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি দুপুরে আব্বাস কন্ডাক্টারের বাড়ির সামনের খোলা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আকরাম হোসেন রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপাথরঘাটার সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব এম মঈন উদ্দিন।
নুরুল আবছারের উদ্বোধকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শফিক সাদেকী।
বিশেষ অতিথি ছিলেন-আলহাজ্ব আব্দুর রাজ্জাক সওদাগর, আলী হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আনজুমান আরা, সহকারী শিক্ষক আরমান জনি, রানা, কালা মিয়া, বাহারুল ইসলাম, নিপা আকতার, শারমিন আকতার, স্বর্না, অনুপা আকতার, মুন্নি আকতার।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।