ঝিনুক কুঁড়ি খেলাঘর আসর পাথরঘাটা ওয়ার্ড শাখার সম্মেলন অনুষ্ঠিত


সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজের নানা আচার অনুষ্ঠান, কৃষ্টি কালচারের মধ্য দিয়ে মানুষ বেড়ে উঠে। নতুন প্রজন্মকে গড়ে তুলতে সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। জনগণকেও সরকারের সাথে একাত্ম হয়ে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

গত শনিবার ঝিনুক কুঁড়ি খেলাঘর আসর পাথরঘাটা ওয়ার্ড শাখা আয়োজিত সংগঠন সম্মেলন ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন খেলাঘর চট্টগ্রাম মহানগর সভাপতি প্রফেসর ড.গাজী সালেহ উদ্দিন। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান প্রদীপ গুহের সভাপতিত্ব করেন । নব নির্বাচিত কমিটির সভাপতি বিপ্লব মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ঝিনুক কুঁড়ি খেলাঘর আসর সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক পুলক খাস্তগীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এড. সুভাষ চন্দ্র লালা, মহানগর আওয়ামী শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, আলকরণ ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, কাউন্সিলর ইসমাঈল বালি, সাংবাদিক নিরুপম দাশগুপ্ত, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথিন সেন, খেলাঘর চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক এ এস এম জাহিদ হোসেন , ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তরণী সেন, ওয়াহিদুল আলম শিমুল, আবদুর রশিদ লোকমান, মিলন চক্রবর্তী, নুরুল ইসলাম লেদু, রাধা বাঁশী দাশ, সুরঞ্জন দাশ,জয়ন্ত রাহা,ইসমাইল আজাদ, প্রবাল চৌধুরী মানু, বিপ্লব দাশ,রাজু শিকদার, স্বাক্ষর দাশ প্রমুখ । সভায় বিপ্লব মল্লিককে সভাপতি মো: কফিলউদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য কমিটি ঘোষণা করা হয়। অনুষ্টানে পি ই সি ও জে এস সি পরীক্ষায় কৃতকার্যদের ও সংবর্ধিত করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.