চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাস উল্টে খাদে পড়ে ২ জন নিহত


চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে কাপ্তাইমুখী একটি লোকাল বাস উল্টে খাদে পড়ে গিয়ে ২ জন নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় আরো ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জনই রাঙ্গুনিয়ার বাসিন্দা। ১ জন ইমাম হোসেন ও অপরজন রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাহানার বেগম (৫৫)।

তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় পাওয়া যায়নি। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান-পাহাড়তলী চৌমুহনী বাজারের পৌছলে  বাসের সামনের একটি চাকা ব্লাস্ট হয়ে গাড়ীটি  উল্টে খাদে পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দু’জন চুয়েটের শিক্ষকও রয়েছেন। তারা হলেন- চুয়েটের মেকানিক্যাল বিভাগের শিক্ষক মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং পিএমই বিভাগের নাদিয়া। দুর্ঘটনায় সড়কের দুইপাশে অনেক গাড়ি আটকে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

রাউজান থানার পুলিশ পরিদর্শক আমজাদ হোসেন বলেন, ‘আজ সকাল ১১টার দিকে চট্টগ্রাম থেকে চন্দ্রঘোনামুখী চট্টগ্রাম জ ৬০ নং একটি লোকাল বাসের  সামনের চাকা ব্লাস্ট হয়ে উল্টে খাদে পড়ে যায়। এত ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.