ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের গুনতে হবে ডিজিটাল মেশিনে জরিমানা
অ্যানালগ থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ রেলওয়ে। অনলাইনে টিকিট সেবা দেওয়ার পর এবার ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায়ে পরীক্ষামূলভাবে চালু করেছে ডিজিটাল মেশিন (পিওএস)।
ইতোমধ্যে কয়েকটি ট্রেনে এই সেবা চালু করা হয়েছে। এই উদ্যোগ সফল হলে প্রত্যেক ট্রেনে টিকিট চেকাররা এই মেশিনের মাধ্যমে জরিমানা আদায় করবেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী জানান, এই মেশিনের মাধ্যমে টিকিট চেকাররা খুব সহজে জরিমানা আদায় করতে পারবেন। যাত্রীদের কাছ থেকে কতো টাকা জরিমানা আদায় করা হয়েছে তা সফটওয়ারের মাধ্যমে কম্পিউটারে ওঠে যাবে।
যাত্রীরা কত টাকা দিয়েছেন বা তারা কত দূরত্ব পর্যন্ত যেতে পারবেন? তার একটি রিসিভ কপি যাত্রীরা পাবেন। ফলে যাত্রীরাও হয়রানি থেকে মুক্ত হলো।
এর আগে গত ২১ জানুয়ারি রেলভবনে রেলওেয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এই ডিজিটাল মেশিন নিয়ে আলোচনা করা হয়। পরে টিকিট চেকারদের এ বিষয়ে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার পর ২২ জানুয়ারি থেকে পরীক্ষামূলক ট্রেনে এই মেশিন চালু করা হয়।