আজ ১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ


১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে আজ।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এস এম আশফাক হুসেন জানিয়েছেন, বুধবার (১৫ জানুয়ারি) প্রকাশ করা হতে পারে।

ভাইভা শেষ হয়েছে ৫ জানুয়ারি। ৬ জানুয়ারি থেকে প্রার্থীদের যাচাই বাছাই শুরু হয়।

বুধবার (১৫ জানুয়ারি) ১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করার প্রস্তুতি শুরু হয়েছে।

গত ২৬ ও ২৭ জুলাই ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে ১৫তম শিক্ষক নিবন্ধনে ১ লাখ ২১ হাজার ৬৬০ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

অর্থাৎ লিখিত পরীক্ষায় ১০ দশমিক ৯৭ শতাংশ প্রার্থী উত্তীর্ণ হন।

জানা যায়, বিকেলের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হতে পারে।


উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.