চট্টগ্রামে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর বায়েজিদে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে একটি এসবিবিএল বন্দুক উদ্ধার করা হয়।
শুক্রবার (২৯ মার্চ) রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয।
গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের রাউজান থানার পলোয়ানপাড়া গ্রামের নুরুল আমিন বাপ্পু (২৯) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার কুমারদানি গ্রামের মো. জুয়েল মিয়া (২৬)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী নুরুল আমি বাপ্পু ও তার সহযোগী জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় বাপ্পুর কোমর থেকে একটি এসবিবিএল বন্দুক উদ্ধার করা হয়। এ অস্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল ও প্রভাব বিস্তারসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গ্রেপ্তার আসামিদের এবং উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।