মিরসরাইয়ে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২


চট্টগ্রামে মিরসরাইয়ে মালবাহী ট্রাকের পিছনে মিনি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক ও গাড়ির মালিক নিহত হয়েছে।

রোববার (২৪ মার্চ) সকাল ৮টায় উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখিলেনের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী থানার বাবুছড়া গ্রামের মো. আজহার আলী মিজানের ছেলে গাড়িচালক আব্দুর রহিম (৪৭) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার হালুয়া গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে গাড়ির মালিক মাসুম বিল্ল্যাহ (৪২)।

প্রত্যক্ষদর্শী ওমর ফারুক বলেন, রোববার সকালে দ্রুত গতির একটি মিনি কাভার্ডভ্যান মালবাহী ট্রাকের পিছনদিক থেকে সজোরে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে কাভার্ডভ্যানে থাকা চালক ও গাড়ির মালিক ঘটনাস্থলে নিহত মারা যান।

কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো আলমগীর হোসেন বলেন, রোববার সকাল ৮ টার দিয়ে নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় মালবাহী ট্রাকের পিছনে মিনি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক ও গাড়ির মালিক নিহত হন। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে পালিয়ে গেছে। লাশ থানায় রয়েছে তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ ঘটনায় ঘটতে পারে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.