সীতাকুণ্ডে পিকআপের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত


চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১১টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ার ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী মুন্না (২২) কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুর গ্রামের সৈয়দ সেরাং বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, পিকআপের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী আহত হলে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.