চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


চট্টগ্রাম নগরীর বন্দর এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহদাতকে ১৩ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১২ মার্চ) বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো.শাহদাত হোসেন (৩৮) লক্ষীপুর জেলার ধারাপুর এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার জানান, ঢাকার খিলগাঁও থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শাহদাত হোসেন। তাকে নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকা থেকে র‌্যাব-৭ ও র‌্যাব-১১ যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে শাহদাত জানিয়েছে- গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১৩ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। তাকে লক্ষীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.