চট্টগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নেজামকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ মার্চ) রাত ১১টার দিকে চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, গ্রেপ্তার নেজাম নগরের কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় পুলিশের উপর হামলা ও মাদক মামলাসহ ৬টির বেশি মামলা রয়েছে। যা আদালতে বিচারাধীন। শনিবার রাতে চান্দগাঁও থানা পুলিশের একটি টিম অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করে।