চট্টগ্রামে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ১১
চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে একটি ভবনে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চান্দগাঁও থানার বাহির সিগন্যাল শংকর দেওয়ানজী হাট ওসমান গনি হুজুরের বিল্ডিংয়ের ৩য় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহতরা হলেন— নাজির মিয়া (৪০), মো. রাসেল (১২), মো. শামসুদ্দিন (৩৫), মো. মুনসাত (১২), মো. হোসাইন (৬), মো. রিমন (১৮), মো. শাম্মি (১৯) ও দিপালী (৩০)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ওই ভবনের ৩য় তলায় ৪টি ফ্ল্যাটে ৩টি পরিবার ছিল। প্রাথমিকভাবে জানা যায়, লাইনের গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। আগুনে শিশুসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি হয়েছে।