চট্টগ্রামে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৪ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা


চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার খাদ্য স্থাপনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসময় চার হোটেল-রেস্টুরেন্টকে ৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান।

তিনি জানান, আজ নগরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এ সময় বিভিন্ন অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে নগরের মোহাম্মদপুর এলাকার আল আকসা ফুডসকে ২ লাখ, আতুরার ডিপো এলাকার বাগদাদ হোটেলকে ২ লাখ ও খাবার মেলাকে ১ লাখ এবং অক্সিজেন এলাকার হোটেল জামানে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা করেন চট্টগ্রাম মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী ও কার্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ।

এছাড়া নিরাপত্তায় নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমও উপস্থিত ছিল।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.