পতেঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার


চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৪ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিক্ষকের নাম জাফর ইকবাল জসিম (৩২)। তিনি নোয়াখালীর চাটখিল থানার বনাসা বাজারের মৃত জাকারিয়ার সন্তান।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, গত চার মাস ধরে পতেঙ্গা হাউজিং কলোনি এলাকায় চট্টগ্রাম বিজ্ঞান স্কুলের ২য় তলায় স্কুলের আবাসিকের বিশ্রাম কক্ষে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে আসছে। এ ঘটনা শিশুটির মা জানার পরে থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.