চট্টগ্রামে ৭ জুয়াড়ি আটক


চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (১ জানুয়ারি) ভোররাতে চান্দগাঁও থানাধীন চেয়ারম্যান ঘাটা বটগাছতলা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করা হয়। তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও কিছু নগদ টাকা জব্দ করা হয়। তাদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.