নির্বাচনে সেনা মোতায়েনের নীতিগত অনুমোদন দিলেন রাষ্ট্রপতি


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা মোতায়েনের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ রোববার (১৭ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও ইসি সচিব মো. জাহাংগীর আলম।

সাক্ষাতের পর এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম।

সাক্ষাৎ শেষে সচিব বলেন, সেনা মোতায়েনের বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নীতিগত অনুমোদন দিয়েছেন। তবে কবে থেকে সেনা মোতায়েন হবে তা আলোচনা-সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাক্ষাৎকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি, বলেন ইসি সচিব।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.