চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭
চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি টিপ ছোরা জব্দ করা হয়।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে কোতোয়ালী থানাধীন সিআরবি ফ্রান্সিস রোডের মুখে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দেলোয়ার হোসেন (২৪), আব্দুল মালেক ওরফে মানিক (২৩), আলী আকবর ওরফে আলী (২৬), নুরুল ইসলাম রুবেল (৩০), মাহমুদ উল্লাহ (৩২), মনির হোসেন (২০) ও বেলাল হোসেন (১৭)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বাদী হয়ে দণ্ডবিধি আইনের ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হচ্ছে।