ফটিকছড়িতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২


চট্টগ্রামের ফটিকছড়িতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নাজিরহাট নতুন রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক রুবেল (২৮) ও তার সহকারী আলমগীর (৩০)। তাদের বাড়ি ফটিকছড়ির ভুজপুরে।

নাজিরহাট হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকায় বিপরীতমুখী দুটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরমধ্যে একটি খাগড়াছড়িমুখী ও অন্যটি চট্টগ্রাম শহরমুখী ছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই খাগড়াছড়িমুখী ট্রাকের চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে। দুটি ট্রাকই জব্দ করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.