লোহাগাড়ায় মেয়ের দায়ের কোপে বাবার মৃত্যু


চট্টগ্রামের লোহাগাড়ায় মেয়ের দায়ের কোপে বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মেয়েকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়ন সড়াই বলীরজোম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান (৫০) ওই এলাকার মৃত আলতাফ মিয়ার ছেলে। আটককৃত মেয়ের নাম হুমায়রা বেগম (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। হুমায়রা আকতার বিয়ের পর থেকেই পিতার বাড়িতে থাকত। ঘটনার সময় গরুকে ভূষি খাওয়ানো কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়ে তার পিতাকে দা নিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, স্থানীয় ইউপি সদস্য থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মেয়ে হুমায়রা তার পিতাকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.