মিরসরাইয়ে লরি চাপায় ৩ শ্রমিকের মৃত্যু


চট্টগ্রামের মিরসরাইয়ে লরি চাপায় ৩ শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সূফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫), একই থানার রায়পুর এলাকার মালেক ব্যাপারীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ন কবিরের ছেলে মাসুদ মিয়া ( ৩৫)। তারা সবাই কর্ণফুলী গ্যাসলাইনের কাজে শ্রমিক ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে কর্ণফুলী গ্যাসলাইনের কাজে যাচ্ছিলেন শ্রমিকরা এ সময় চট্টগ্রামমুখী লাইনে বেপরোয়া গতির একটি লরি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। এতে আহত হন আরো ২ জন। গুরুতর আহত অবস্থায় একজকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে মারা যান। আরেক এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতাল (চমেকে) পাঠানো হয়। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত সবাই কর্ণফুলী গ্যাসলাইনের কাজের শ্রমিক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার বলেন, শনিবার সকাল ৮টার দিকে সূফিয়া রোড এলাকায় চট্টগ্রামমুখী লাইনে দ্রুতগামীর লরির ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ থানায় রাখা হয়েছে। লরিটি আটক করে থানায় নিয়ে আসা হলেও চালক পালিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.