মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩


চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩  মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) ১২টায় উপজেলার ঢাকা -চট্টগ্রাম  মহাসড়কের ছোটকমলদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. আকিব (১৮), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে জনি (১৬), একই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (১৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ
বাজার এলাকায় মোটরসাইকেলটি  ইউট্রান পার
হয়ে চট্টগ্রামমুখী লাইনে যাওয়ার সময়। সামনে
একটি ট্রাক দেখে ব্রেক করতেই উল্টে যায় মোটরসাইকেল। এতে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ সময় আরও একজন আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই বাইপাস পার হয়ে নিজামপুর যাচ্ছিলেন।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি মাত্র ঘটনাস্থলে এসেছি। তিনজন মোটরসাইকেল আরোহীর মরদেহ ঘটনাস্থলে পড়ে আছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারিনি।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, ৩ জন নিহত হওয়ার বিষয়ে  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.